মুন্সীগঞ্জ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে মঙ্গলবার আট ঘণ্টা পারাপার বন্ধ ছিলো। ফলে দুই পাড়ে অপেক্ষমান গাড়ি জমে যাওয়ায় দেখা দিয়েছে যানজট।
বাংলাদেদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক শেখর রায় সাংবাদিকদের জানান, কুয়াশায় পথ দেখতে না পাওয়ায় রাত ১টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল ৯টা থেকে পারাপার আবার শুরু হয়েছে।
কুয়াশার কারণে চারটি ফেরি মাঝ নদীওত নোঙর করে ছিলো। সকালে কুয়াশা কাটার পর এগুলো গন্তব্যে পৌঁছে।
মধ্য পৌষে কুয়াশার কারণে বেশ কয়েকদিনে ধরেই রাতে মাওয়ায় পারাপার ব্যাহত হচ্ছে। একই অবস্থা পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০৫ ঘ.
bdnews24