২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক কূটনীতিক আব্দুল হাই মারা গেছেন

দীর্ঘ রোগভোগের পর লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সাবেক কর্মকর্তা এ কে এম আব্দুল হাই মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 06:25 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ রোগভোগের পর লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সাবেক কর্মকর্তা এ কে এম আব্দুল হাই মারা গেছেন। শনিবার লন্ডনে তিনি মারা যান বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। মুক্তিযুদ্ধের সময় তিনি গোপনে মুজিবনগর সরকারের পক্ষে কাজ করেন। ১৯১৭ সালের ১৬ ডিসেম্বর আব্দুল হাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে তিনি লন্ডনে পাকিস্তান হাই কমিশনে থার্ড সেক্রেটারি হিসেবে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আবদুল হাইকে মুজিবনগর সরকার পাকিস্তান হাই কমিশনে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ওই সময় তিনি যুদ্ধকালীন প্রশাসনকে তথ্য সরবরাহ করতেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের গোড়ার দিকে তিনি লন্ডনে বাংলাদেশ মিশনে যোগ দেন। একই বছর আরো পরের দিকে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তাকে সেকেন্ড সেক্রেটারি পদে উন্নীত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিডি/ডিডি/এইচএ/০০২০ ঘ.