২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ছাত্রী নিহত, অবরোধ-আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যার বাজার এলাকায় রোববার সকালে অটোরিকশা চাপায় এক স্কুলছাত্রী মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 03:22 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যার বাজার এলাকায় রোববার সকালে অটোরিকশা চাপায় এক স্কুলছাত্রী মারা গেছে। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা অটোরিকশাটি ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। তারা আরেকটি অটোরিকশাও ভাংচুর করে। এলাকার লোকজন সোনারগাঁও-বারদী-মোগড়া সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত মিমি আক্তার (৮) বৈদ্যার বাজার এলাকার উলুকান্দির আহম্মদ আলীর মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। সোনারগাঁও থানার ওসি ইউনুস আলী জানান, রোববার সকাল সাড়ে ৯টায় মিমি রাস্তার পার হচ্ছিল। এ সময় বারদীগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। তিনি জানান, অটোরিকশাচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.