২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অস্ত্র ও গুলি উদ্ধার

বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে শনিবার দুপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 12:54 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

বগুড়া, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে শনিবার দুপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। পরিত্যক্ত অবস্থায় দুটি রিভলবার এবং চার রাউন্ড গুলিসহ পিস্তলের একটি ম্যাগজিন উদ্ধার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম। তিনি জানান, শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকার জবানী স্কুলের পাশে কয়েকজন কিশোর খেলার সময় খোলা জায়গায় পলিথিন মোড়ানো একটি ব্যাগ দেখতে পায়। কয়েকজন কিশোর ব্যাগ খুলে ভেতরে অস্ত্র দেখতে পায়। আশপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৯ ঘ.