২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার পানিপ্রবাহ পর্যবেক্ষণে জেআরসি কর্মকর্তারা

গঙ্গার পানিবণ্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের কাছে পদ্মা নদীর পানিপ্রবাহ পর্যবেক্ষণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 11:26 AM

Updated : 24 Aug 2022, 06:00 PM

কুষ্টিয়া/পাবনা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গঙ্গার পানিবণ্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের কাছে পদ্মা নদীর পানিপ্রবাহ পর্যবেক্ষণ করেছেন। শুক্রবার জেআরসি কর্মকর্তারা পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের দশ হাজার ফুট উজানে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাবনা হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান। চুক্তি অনুযায়ী প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত জেআরসির পানি বিশেষজ্ঞ দল ভারতের ফারাক্কা ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করে থাকে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৬ সালে ভারতের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর হয়। নাম প্রকাশ না করার শর্তে জেআরসির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুক্তি হলেও ভারত বাংলাদেশকে কম পানি দিয়ে আসছে। তারা একতরফাভাবে গঙ্গার পানি প্রত্যাহার করায় পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণের জন্য বৃহস্পতিবার ভারতীয় জল ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুই সদস্যের প্রতিনিধিদল ভেড়ামারা পৌঁছান। তারা হলেন