২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস খাদে, নিহত ১৭

ফরিদপুরে এক মাসেরও কম সময়ের মধ্যে আবারো সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫৬ জন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 04:38 AM

Updated : 24 Aug 2022, 06:00 PM

ফরিদপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে এক মাসেরও কম সময়ের মধ্যে আবারো সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫৬ জন। ইংরেজি নতুন বছর শুরুর প্রথম প্রহরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী। তিনি জানান, সৌখিন পরিবহনের ওই বাসটি খুলনা থেকে ঢাকা যাচ্ছিলো। শুক্রবার রাত ১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের দিগনগর নামক এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। ওসি জানান, দুর্ঘটনায় ১৪ বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো তিনজন। নিহতদের মধ্যে সাত জনের পরিচয় জানা গেছে। এরা হলেন