২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে ৮ ডাকাত, টঙ্গীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুরের আওড়াখালি এলাকা থেকে অস্ত্রসহ আট ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- আব্দুল আলী (১৯) জাহিদ হাসান (২২) নূর আলম (২০) শাহীন (১৯) শফিকুল (২২) সেলিম (২২) শাহ্ আলম (২২) ও সজীব (২২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

গাজীপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের আওড়াখালি এলাকা থেকে অস্ত্রসহ আট ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- আব্দুল আলী (১৯) জাহিদ হাসান (২২) নূর আলম (২০) শাহীন (১৯) শফিকুল (২২) সেলিম (২২) শাহ্ আলম (২২) ও সজীব (২২)। তাদের বাড়ি কালীগঞ্জ, কাপাসিয়া ও নরসিংদীর পলাশ উপজেলায়। পুলিশ জানিয়েছে, ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত ল্যাপটপ, বিদেশি চারটি মোবাইল ফোন সেট ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে টহলের সময় পুলিশের একটি দল কালীগঞ্জের আওড়াখালি এলাকা থেকে এলাকাবাসীর সহায়তায় অভিযান চালিয়ে রাম দা, রড, চাপাতি, লাঠিসহ আট ডাকাতকে গ্রেপ্তার করে। কাপাসিয়া ও কালীগঞ্জ থানায় তাদের নামে ডাকাতির মামলা রয়েছে। এদিকে, টঙ্গী থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ সকালে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হচ্ছে- আজিজুল হক (৫০) ও সামাদ (৫২)। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা জানান, টঙ্গী থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এদের গ্রেপ্তার করে। এ ব্যপারে টঙ্গী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএইচ/২৩২৫ ঘ.