ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা, ফরিদপুর ও গাইবান্ধায় বুধবার আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কুমিল্লা প্রতিনিধি জানান, সকাল আটটার দিকে শহরের পুলিশ লাইন চৌমুহনীর কাছে ট্রাক চাপায় শিলা আক্তার (২২) মারা যান। তিনি মেরী স্টোপস ক্লিনিক সোসাইটি কুমিল্লা শাখার কেয়ারটেকার তরিকুল ইসলাম মিঠুর স্ত্রী। তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলায়।
শিলা ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানিয়েছেন তার স্বামী।
এ ব্যাপারে কুমিল্লা মডেল থানায় একটি মামলা হয়েছে।
আমাদের ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে ঢাকা
bdnews24