২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের আলীকদমে আটক ১০ রোহিঙ্গাকে পুশব্যাক

অবৈধ অনুপ্রবেশের দায়ে বান্দরবানের আলীকদম উপজেলায় আটক মিয়ানমারের নাগরিক ১০ রোহিঙ্গাকে মঙ্গলবার রাতে সেদেশে ফেরত (পুশব্যাক) পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

বান্দরবান, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অবৈধ অনুপ্রবেশের দায়ে বান্দরবানের আলীকদম উপজেলায় আটক মিয়ানমারের নাগরিক ১০ রোহিঙ্গাকে মঙ্গলবার রাতে সেদেশে ফেরত (পুশব্যাক) পাঠানো হয়েছে। আলীকদম থানার দায়িত্বরত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, মঙ্গলবার রাতে বিডিআর সদস্যরা নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে তাদের মিয়ানমারে পুশব্যাক করে। তারা হলেন- জকরিয়া, ইসমাইল, সানা উল্লাহ, আবদুল কাদের, রশিদ, হাবিবা আক্তার, সালাম, আয়েশা, নাঈমা আক্তার ও সাবিহ উল্লাহ। পুলিশ জানিয়েছে, কিছু দিন আগে আটকরা আলীকদমের আমতলী এলাকায় অবৈধভাবে প্রবেশ করে। তাদের গতিবিধি লক্ষ্য করে উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়ালের নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার তাদের আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএইচ/২০৪৬ ঘ.