২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তের ওপারে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত

সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা সীমান্তের ওপারে মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মিলন মিয়া (১৭) তালা উপজেলার ঢ্যামসাখোলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা সীমান্তের ওপারে মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মিলন মিয়া (১৭) তালা উপজেলার ঢ্যামসাখোলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। মিলন ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন। ৪১ রাইফেলস ব্যাটেলিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ জানান, মঙ্গলবার কোনো এক সময় মিলন ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরছিল। ঘোনা সীমান্তের ওপারে ভারতের জয়নগর ক্যাম্পের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, সন্ধ্যায় বিডিআর জানতে পারে মিলনের লাশ ভারতের বসিরহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিডিআর'র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিডিআর ডিএডি মাহবুব জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৯ ঘ.