২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নড়াইল পৌর এলাকার হাটবাড়িয়া এলাকার একটি বাগান থেকে মঙ্গলবার সকালে কবির হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

নড়াইল, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল পৌর এলাকার হাটবাড়িয়া এলাকার একটি বাগান থেকে মঙ্গলবার সকালে কবির হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কবির পৌর এলাকার বিজয়পুর গ্রামের ফসিয়ার ফকিরের ছেলে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ নড়াইল পৌরসভার হাটবাড়িয়া এলাকার একটি বাগান থেকে কবিরের লাশ উদ্ধার করে। তিনি জানান, ঘটনাটি রহস্যজনক। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩১ ঘ.