২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাস চাপায় স্কুলছাত্রী নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নয়ারহাট এলাকায় মঙ্গলবার দুপুরে বাস চাপায় মারা গেছে স্কুলছাত্রী ঝর্ণা আক্তার টুনি (৭)। ঝর্ণা সাভারের টাকশু এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। সে গণস্বাস্থ্য পাঠশালার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 11:19 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

সাভার, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নয়ারহাট এলাকায় মঙ্গলবার দুপুরে বাস চাপায় মারা গেছে স্কুলছাত্রী ঝর্ণা আক্তার টুনি (৭)। ঝর্ণা সাভারের টাকশু এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। সে গণস্বাস্থ্য পাঠশালার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল ছুটির পর দুপুর সাড়ে ১২ টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালের সামনে সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১১-৩২৩৬) ঝর্ণাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে বলে এসআই ফরিদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৭ ঘ.