২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইছামতির পাড়ে দু'দেশের মিলন মেলা

সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতির পাড়ে সোমবার প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হয়ে উঠেছিলো দুই বাংলার মিলন মেলা। এতে অংশ নেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য সম্পদ মন্ত্রী কিরন্ময় নন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 07:42 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতির পাড়ে সোমবার প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হয়ে উঠেছিলো দুই বাংলার মিলন মেলা। এতে অংশ নেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য সম্পদ মন্ত্রী কিরন্ময় নন্দ। বাংলাদেশের মানুষকে পূজার শুভেচ্ছা জানাতে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সন্ধ্যার আগে সরকারি একটি লঞ্চে করে সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর এলাকায় ইছামতির পাড়ের অভ্যর্থনা প্যাভিলিয়নে আসেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ, দেবহাটা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা ও সাতক্ষীরার পৌর মেয়র শেখ আশরাফুল হক। অনুষ্ঠানে কিরন্ময় নন্দ বলেন, "দুই দেশের মানুষের মধ্যেই অসা