২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলায় সোমবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামে সন্ধ্যার দিকে এ ঘটনায় গৃহকর্তা মুস্তাফিজুর রহমান (৬০) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া তার স্ত্রী খালিদিয়া খাতুন (৫৫) গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

নরসিংদী, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলায় সোমবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামে সন্ধ্যার দিকে এ ঘটনায় গৃহকর্তা মুস্তাফিজুর রহমান (৬০) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া তার স্ত্রী খালিদিয়া খাতুন (৫৫) গুরুতর আহত হয়েছেন। রায়পুরা থানার উপ-পরিদর্শক মাইদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুস্তাফিজুর রহমানের বাড়ির রান্নাঘরে গ্যাসের চুলার সিলিন্ডার বিস্ফোরিত হলে মুস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যান। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা মাইদুল ইসলাম আরও জানান, খালিদিয়া খাতুনের অবস্থা আশংকাজনক। তার দেহের ৮০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১৩১ ঘ.