শিহাবউদ্দিন কিসলু
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি 'শান্তির দেশ' হিসেবে প্রতিষ্ঠা করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের কোনো স্থান নেই।
রোববার নিউ ইয়র্ক সময় রাত ১০টায় (সোমবার সকাল ৯টা) নিউ ইয়র্কে বাংলা সংবাদ মাধ্যমসমূহের সঙ্গে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে রূপায়নের ইচ্ছার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "আমরা কারো সঙ্গেই যুদ্ধ চাই না। তবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত রাখতে হবে।"
অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশে সাংবিধানিক শাসন অব্যাহত রাখতে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে সাংবিধানিক আইন প্রণয়নের পক্ষে তিনি।
অবসরপ্রাপ্ত জেনারেল মঈন ইউ আহমেদ ও ফখরুদ্দিন আহমদের বিচারের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "আমি প্রতিহিংসায় বিশ্বাস করি না। তাছাড়া কুকুর কামড়ালে কি কুকুরকে কামড়ানো যায়।"
লন্ডনে দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সর্বসা
bdnews24