২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি-রপ্তানি নীতি মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন

আগামী তিন বছরের জন্য জাতীয় আমদানি নীতি ২০০৯-১২ এবং জাতীয় রপ্তানি নীতি ২০০৯-১২ অনুমোদন করেছে সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কমিটির রোববারের সভায় এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী তিন বছরের জন্য জাতীয় আমদানি নীতি ২০০৯-১২ এবং জাতীয় রপ্তানি নীতি ২০০৯-১২ অনুমোদন করেছে সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কমিটির রোববারের সভায় এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত । এ অনুমোদনের ফলে এখন থেকে তিন বছরের পুরনো ট্যাক্সিক্যাব ও এর যন্ত্রাংশ এবং শিল্প কাঁচামাল আমদানি করা যাবে। নতুন এই আমদানি নীতিতে এসব আমদানির ক্ষেত্রে বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব তরিকুল ইসলাম। বৈঠক শেষে তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, "অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর বিষয়টি এখন মন্ত্রিসভার বেঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার পরবর্তী বৈঠকেই এটি উঠতে পারে। মন্ত্রিসভার অনুমোদন পেলেই তা কার্যকর হবে।" বৈঠকে অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/২১২৫ ঘ.