যশোর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভাবে চিনি মজুদের অভিযোগে যশোরের অভয়নগর উপজেলার ৪টি গুদামে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে ৭৪ হাজার ৩৮০ বস্তা চিনি জব্দ করা হয়েছে। মজুদ করা চিনির আনুমানিক দাম ১৬ কোটি টাকা।
গুদাম চারটি নওয়াপাড়া বাজারের শেখ ব্রাদার্স এবং জয়েন্ট ট্রেডিংয়ের।
যশোরের জেলা প্রশাসক মহিবুল হক জানান, এনএসআই, র্যাব ও পুলিশ সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে ওই চিনি জব্দ করে। বিপুল পরিমাণ চিনি কেন গুদামজাত করে রাখা হয়েছিল তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে নওয়াপাড়ার কলেজ রোডের আরেকটি কারখানায় আরো একলাখ বস্তা চিনির সন্ধান পেয়েছে অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২২৪৩ ঘ.
bdnews24