২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারের সময় ১৩ বাংলাদেশী উদ্ধার

ভারতে পাচারের সময় ৬ শিশু ও ৩ নারীসহ ১৩ বাংলাদেশী নাগরিককে উদ্ধার করেছে বিডিআর। এ সময় এক নারী পাচারকারীকে গ্রেপ্তার এবং অপর ভারতীয় পাচারকারীর শিশু কন্যাকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

কুড়িগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচারের সময় ৬ শিশু ও ৩ নারীসহ ১৩ বাংলাদেশী নাগরিককে উদ্ধার করেছে বিডিআর। এ সময় এক নারী পাচারকারীকে গ্রেপ্তার এবং অপর ভারতীয় পাচারকারীর শিশু কন্যাকে আটক করা হয়। কুড়িগ্রামের ২৭ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার বাসিন্দা বিল্লাল হোসেন ও বাংলাদেশের ফুলবাড়ী উপজেলার সোনাইকাজী গ্রামের হাসিনা বেগম (৪৫) কাজ দেওয়ার কথা বলে ভারতে পাচারের সময় দৈখাওয়া বিডিআর বিত্তপি'র টহল দল ওই ১৩ জনকে উদ্ধার করে। মূল পাচারকারী বিল্লাল হোসেন পালিয়ে গেলেও তার শিশু কন্যা বিউটিকে (৪) আটক করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। উদ্ধারকৃতরা হলো- ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী গ্রামের মাঈদুল হক (২৫), লাইজু বেগম (২০), শাকিল (৬), নাজমুল (২), মহিদুল (২৭), মরিয়ম বেগম (২১), মোশাররফ (৮), মোজাফফর (৩), জয়নাল (৩০), সাবিনা (১৮), হীরা (২২) এবং সোনাইকাজী গ্রামের রওশন আকতার (১৬) ও রোজিনা (৯)। তাদেরকে উলিপুর থানায় সোপর্দ করা হয়েছে। যাত্রাপুর বিডিআর কোম্পানি সদর দপ্তরের কমান্ডার খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২২১৫ ঘ.