২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের রাতভর অভিযানে গ্রেপ্তার ১৫৫ জনের অনেকেই জামিনে মুক্ত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শুক্রবার রাতভর রাজধানীতে অভিযান চালিয়ে ১৫৫ জনকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শুক্রবার রাতভর রাজধানীতে অভিযান চালিয়ে ১৫৫ জনকে গ্রেপ্তার করে। তবে শনিবার আদালতে পাঠানোর পর তাদের অনেকেই জামিনে এবং জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন। বিভিন্ন আবাসিক হোটেল ও পূজামণ্ডপের আশপাশে এ অভিযান চালায় র‌্যাব- ১, র‌্যাব- ২ এবং র‌্যাব- ১০। অভিযানে ২৩ জনকে র‌্যাব- ১, ৮৯ জনকে র‌্যাব- ২ এবং ৪৩ জনকে র‌্যাব- ১০ গ্রেপ্তার করে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবাসিক হোটেলে অসামাজিক কাজে ও মাদক ব্যবসায় জড়িত থাকার এবং পূজামণ্ডপের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে নারী-পুরুষ মিলিয়ে মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, "গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে শনিবারই আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।" র‌্যাব কর্মকর্তা আজাদ আরও জানান, দুর্গাপূজা যেন নির্বিঘে