২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দিদের তৈরি মোড়া যাচ্ছে লন্ডনে

চট্টগ্রামসহ দেশের পাঁচটি কারাগারে কয়েদীদের তৈরি করা মোড়া রপ্তানি হচ্ছে লন্ডনে। চট্টগ্রামের লালদীঘির পাড়ের ঐতিহ্যবাহী জব্বারের বৈশাখী মেলাসহ বিভিন্ন মেলায়ও কারাগারে তৈরি মোড়া বিক্রি হয়ে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 10:16 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামসহ দেশের পাঁচটি কারাগারে কয়েদীদের তৈরি করা মোড়া রপ্তানি হচ্ছে লন্ডনে। চট্টগ্রামের লালদীঘির পাড়ের ঐতিহ্যবাহী জব্বারের বৈশাখী মেলাসহ বিভিন্ন মেলায়ও কারাগারে তৈরি মোড়া বিক্রি হয়ে আসছে। মোড়া তৈরি ও বিক্রির মাধ্যমে সরকারের অর্থ আয়ের পাশাপাশি আসামিদের স্বাবলম্বী হওয়া ও নিজেদের শোধরানোর একটি উপায়ও তৈরি হচ্ছে। গত ৫ বছর ধরে কয়েদিদের তৈরি মোড়া ও অন্যান্য কুটির শিল্পের পণ্য ক্রয় করে লন্ডনসহ বিশ্বের বিভিন্ন শহরে রপ্তানি করছে ঢাকার 'গ্রিন অ্যারো ইন্টারন্যাশনাল' নামে একটি একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কর্ণধার বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েদিদের তৈরি মোড়াসহ অন্যান্য কুটির শিল্প পণ্যের গুনগত মান ভাল হওয়ায় বিদেশে রপ্তানী হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম কারাগারে উৎপাদিত মোড়ার চাহিদা সবচেয়ে বেশি। বুননের দিক থেকে মানসম্মত হওয়ায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিদের তৈরি মোড়ার চাহিদা সবচেয়ে বেশি বলে জানান তিনি। চট্টগ্রাম ছাড়াও রংপুর, ঢাকা, কুমিল