২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা অসাম্প্র্র্রদায়িক বাংলাদেশ গড়তে চাই: সাজেদা

আওয়ামী লীগ অসাম্প্র্র্রদায়িক বাংলাদেশ গড়তে চায় জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সংবিধান সংস্কারের উদ্যোগের বিষয়ে তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সংবিধান প্রণয়ন হয়েছে, তা নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 08:44 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ অসাম্প্র্র্রদায়িক বাংলাদেশ গড়তে চায় জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সংবিধান সংস্কারের উদ্যোগের বিষয়ে তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সংবিধান প্রণয়ন হয়েছে, তা নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করতে পারে না। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাজেদা শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণের সময় সাংবাদিকদের এ কথা বলেন। আইনমন্ত্রী শফিক আহমেদ বৃহস্পতিবার জানান, দেশের সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিগগিরই আইন কমিশনকে চিঠি দিচ্ছে আইন মন্ত্রণালয়। একই দিন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে বর্তমান সরকার সংবিধানে কোনও পরিবর্তন আনবে না। এ ক্ষেত্রে যে কোনও পরিবর্তন ঐকমত্যের ভিত্তিতেই করা হবে। সাজেদা চৌধুরী বলেন, "আওয়ামী লীগ ভোট কারচুপির রাজনীতিতে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে।" দুর্গাপূজা উপলক্ষে হিন্দু স