২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক বোরহান সমাহিত বুদ্ধিজীবী কবরস্থানে

দৈনিক জনকণ্ঠের সাবেক নির্বাহী সম্পাদক বোরহান আহমেদের মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে । বৃহস্পতিবার সকালে প্রবীণ এ সাংবাদিক মারা যান। সকালে গুলশান পার্কে প্রাতঃভ্রমণের সময়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক জনকণ্ঠের সাবেক নির্বাহী সম্পাদক বোরহান আহমেদের মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে । বৃহস্পতিবার সকালে প্রবীণ এ সাংবাদিক মারা যান। সকালে গুলশান পার্কে প্রাতঃভ্রমণের সময়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বোরহান আহমেদের মৃত্যুতে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আলাদা আলাদা বাণীতে শোক প্রকাশ করেছেন। বাণীতে তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সকালে তার মৃত্যুর পর প্রয়াতের স্ত্রী গুলশান আরা আহমেদ আবেগজড়িত কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপনাদের বোরহান ভাই আর নেই।" গুলশান আরা বলেন, "সকালে প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে যান তিনি। সকাল সাড়ে ৮টার দিকে তার হার্ট অ্যাটাক হয়।" গুলশান আজাদ মসজিদ, জাতীয় প্রেসক্লাব ও গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘোনা গ্রামে জানাজা শেষে রাতে তাকে সমাহিত করা হয়। বোরহান আহমেদের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) সভাপতি ছিলেন। দীর্ঘদিন জনকণ্ঠে থাকার পর স