শিহাবউদ্দিন কিসলু
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সফরের মৌখিক আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেছেন।
নিউ ইয়র্ক সময় বুধবার সন্ধ্যায় বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে বারাক ওবামা ও মিশেল ওবামা আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আমন্ত্রণ জানান।
নিউ ইয়র্কের সাংবাদিক আবু তাহের প্রধানমন্ত্রীর এক সফরসঙ্গীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বারাক ওবামা বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি শেখ হাসিনাকে বলেছেন, বাংলাদেশ ভ্রমণের ইচ্ছা তার অনেক পুরনো। বাংলাদেশ সফর তার জন্য হবে এক সুখকর অভিজ্ঞতা।
ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্টলেডি মিশেল শেখ হাসিনাকে স্বাগত জানান।
এক পর্যায়ে প্রেসিডেন্ট ওবামা মধ্যাহ্ন ভোজে দেওয়া শেখ হাসিনার বক্তৃতার কথা উল্লে
bdnews24