২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার সীমান্ত থেকে একজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকা থেকে বুধবার সকালে কুতুব আলী (৪০) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকা থেকে বুধবার সকালে কুতুব আলী (৪০) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। কুতুব আলীর বাড়ি শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামে। শরীফপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তফা মিয়া স্থানীয় লোকজনের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে মনু নদীর তীরবর্তী আমতল বাজার এলাকায় 'নো ম্যান্স ল্যান্ডের' কাছাকাছি ধানক্ষেত থেকে কুতুব আলী খড় সংগ্রহ করছিলেন। সেখান থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিডিআর ১৪ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক মেজর ফিদা এ নুর জানান, এ ব্যাপারে বিএসএফর সঙ্গে যোগাযোগ করে কুতুব আলীকে ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে বিডিআর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০৩৩ ঘ.