চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী ও নিউ মার্কেট মোড়ে পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
সোমবার গভীর রাত এবং মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা দুটি ঘটে।
নগরীর কাজীর দেউরীতে সোমবার গভীর রাতে একটি বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হন। এ ঘটনায় আহত হন মোটর সাইকেলের অপর আরোহী।
নিহতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার আসফত আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৩) ও রাঙামাটি জেলার তবলছড়ি অফিসার্স কলোনি এলাকার খলিলুর রহমানের ছেলে নাজমুল হাসান (২৭)।
আহত হাফেজ মাহমুদ বাপ্পী (২৮) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
কোতোয়ালী থানার উপ-পরির্শক (এসআই) রণজিৎ বড়
bdnews24