ঢাকা. সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে সোমবার রাতে এক গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কবির হোসেন (৩৩) ওই এলাকায় এক ব্যবসায়ীর প্রাইভেট কার চালাতেন। তার বাড়ি বরিশাল বলে পুলিশ জানিয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের দিন (সোমবার) রাত ৯টার দিকে বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর সড়কের একটি বাড়ির লিফটের জন্য তৈরি একটি গর্তে তার লাশ ভাসতে দেখে শ্রমিকরা আমাদের খবর দেয়।
"তার শরীরে আঘাতের বড় কোনো চিহ্ন না থাকলেও এটি হত্যাকাণ্ড বলে আমাদের ধারণা। সম্ভবত পূর্ব শত্র"তার জের ধরে কেউ তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে।"
ঈদের তিনদিন আগে ইফতারের পর বাড়ি থেকে বের হয়ে কবির আর ফেরেননি নিহতের পরিবার পুলিশকে জানিয়েছে।
ময়নাতদন্তের জন্যে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/এসএইচ/০১৫৪ ঘ.
bdnews24