সৈয়দ নাহাস পাশা, লন্ডন থেকে
লন্ডন, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পদক্ষেপ নিতে সোমবার বিশ্বের ১৩০টি দেশে দুই হাজার চারশ'রও বেশী অনুষ্ঠানের মাধ্যমে সেসব দেশের নেতাদের আহ্বান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্লোবাল ক্যাম্পেইন ফর ক্লাইমেট অ্যাকশন (জিসিসিএ) এর 'টিক টিক টিক' শীর্ষক এই ক্যামপেইনে সাড়া দিতে এদিন ব্রিটেনের শীর্ষ একশ' ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যমের শীর্ষ একশ' ব্যক্তিত্বকেও আহ্বান জানানো হচ্ছে।
জিসিসিএ হচ্ছে বিশ্বের ৩৯ টি সংগঠনের একটি কোয়ালিশন । এর নতুন এই প্রচারণার একটিই লক্ষ্য: বৈশ্বক উষ্ণতার ভয়াবহ মাত্রা থেকে পৃথিবীকে রক্ষায় সুশীল সমাজকে একজোট করা ও জনমত গঠন। জলবায়ু পরিবর্তন বিষয়ে ন্যায্য, উচ্চাকাঙ্খী ও বাধ্যতামূলক একটি চুক্তি সম্পাদনের জন্য সরকারগুলোকে আহ্বান জানাচ্ছে এ কোয়ালিশন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নিজ নিজ দেশের সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে রিও ডি জেনিরোর ইপানেমা সমুদ্র সৈকত থেকে শুরু করে ফ্রেঞ্চ পলিনেশিয়া ও নাইজেরিয়ার বিভিন্ন বাসস্টপসহ বিশ্বের বিভিন্ন নানা প্রান্তে জড়ো হচ্ছেন উন্নত ও উন্নয়নশীল বিশ্বের সর্বস্তরের মানুষ।
মোবাইল ফোনে অ্যালার্ম, প্রিয় গান বা হাড়ি-পাতিল বাজিয়ে এব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন তারা। এজন্য স্থানীয় সময় দুপুর ১২টা ১৮ মিনিটে সৃষ্টি করবেন প্রচণ্ড আওয়াজ।
সোমবার আফগানিস্তান থেকে জাপান পর্যন্ত এশিয়ার বিভিন্ন প্রান্তে শত শত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রচারণা শুরু হয়েছে। বেইজিং থেকে নিউ ইয়র্কসহ বিশ্বের সর্বত্র হাজার হাজার মানুষ এই 'গ্লোবাল ওয়েক-আপ কল' ইভেন্টে যোগ দেওয়া অব্যাহত রেখেছেন।
তারা মঙ্গলবার জাতিসংঘে জলবায়ু সংক্রান্ত বৈঠকে থমকে যাওয়া জলবায়ু আলোচনাকে পুনরুজ্জীবিত করার জন্য তাদের দেশের নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছেন।
আগামী ৯ ডিসেম্বর ডেনমার্কের কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনের প্রাক্কালে যুক্তরাজ্যের জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ড , কেবিনেট মন্ত্রী লর্ড মেন্ডেলসন ও বেন ব্র্যাডশ এই ক্যামপেইনে তাদের সমর্থন ব্যক্ত করেছেন। তারা ব্রিটেনের ব্যবসায়ী ও গণমাধ্যম নেতৃবৃন্দ এবং সব এমপিকে চিঠি লিখে ডিসেম্বরের কোপেনহেগেন সম্মেলনে একটি বৈশ্বিক চুক্তি সম্পাদনকে সমর্থন জানানোর আহ্বান জােিয়ছেন।
সাবেক জাতিসংঘ মহাসচিব ও এই ক্যামপেইনের নেতা কফি আনান স
bdnews24