২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আরোহীকে ছুরিকাঘাতে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সোমবার দুপুরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সোমবার দুপুরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত মোটরসাইকেল আরোহী চান মিয়াকে (৩০) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। তার বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উল্লাপাড়া থেকে বাড়ি ফেরার পথে উপজেলার শ্রীকোলা এলাকার বিশ্বরোডে ছিনতাইকারীদের কবলে পড়েন চান মিয়া। উল্লাপাড়া থানায় এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ ছিনতাই হওয়া মোটরসাইকেলটি এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৫ ঘ.