২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর গ্রাম থেকে রোববার রাতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর গ্রাম থেকে রোববার রাতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে পাইপগানের চার রাউন্ড গুলি ও চারটি রামদা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা ডাকাতরা হলেন- উপজেলার উজিরপুর গ্রামের আখলাছ মিয়া (৪৩), কেচরিগুল গ্রামের আব্দুস সোবহানের ছেলে আব্দুল আজিজ (৪০), সোনাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রুবেল আহমদ (২৮) ও কমলগঞ্জ উপজেলার আধখানি গ্রামের গৌছ আলীর ছেলে আজাদ মিয়া (২৫)। বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) রণেশ ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে ১৪/১৫ জন ডাকাত উজিরপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে পুলিশ গ্রামটি ঘিরে ফেলে। ধাওয়া করে গ্রামের একটি মাঠ থেকে চার ডাকাতকে আটক করা হয়। ডাকাত দলটির আরও অন্তত ১০ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসআই রণেশ জানান, এ ব্যাপারে বড়লেখায় থানায় তিনি নিজে বাদি হয়ে ডাকাতির প্রস্তুুতি ও অস্ত্র আইনে দুটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫২ ঘ.