রাজশাহী, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর বাঘা উপজেলায় জমে উঠেছে ঈদ মেলা। প্রায় পাঁচশ' বছর ধরে প্রতিবছর ঈদ-উল-ফিতর উপলক্ষে বাঘার ওয়াকফ এস্টেটের বিরাট এলাকাজুড়ে এই মেলা বসে। শুরু হয় দু'তিনদিন আগে থেকে। একইসঙ্গে হয় ওরশ।
মেলাটি বাঘার ঈদ মেলা নামে পরিচিত। বাঘা ওয়াকফ মাজার পরিচালনা কমিটি ওরশ ও মেলা পরিচালনা করে থাকে।
হযরত শাহ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা এবং তার ছেলে হযরত আব্দুল হামিদ দানিশের সাধনার স্থান রাজশাহীর বাঘা। প্রায় ৫০০ বছর আগে তারা পাঁচজন সঙ্গী নিয়ে বাঘায় আসেন ইসলাম প্রচারের জন্য।
এবার মেলায় প্রায় দুই হাজার দোকান বসেছে। গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা। মেলায় মিষ্টি, বাচ্চদের খেলনা, মনোহারী সামগ্রী, বিভন্ন আসবাবপত্র, মাটির তৈজসপত্রসহ নানা সামগ্রী স্থান পেয়েছে। মাজারের প্রধান গেট থেকে বাঘা কলেজ মাঠ পর্যন্ত বি
bdnews24