২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূকম্পন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের দিন সোমবার বিকেলে ভূকম্পন অনুভূত হয়েছে। রাজধানীতে বিকেল তিনটা ৫৫ মিনিটের দিকে অনেক ভবন কেঁপে ওঠে। বহুতল ভবন থেকেও কম্পন টের পাওয়া যায়। এতে ঈদ উদযাপনে ব্যস্ত নগরবাসী হঠাৎ কিছুটা থমকে যায়। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 10:27 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের দিন সোমবার বিকেলে ভূকম্পন অনুভূত হয়েছে। রাজধানীতে বিকেল তিনটা ৫৫ মিনিটের দিকে অনেক ভবন কেঁপে ওঠে। বহুতল ভবন থেকেও কম্পন টের পাওয়া যায়। এতে ঈদ উদযাপনে ব্যস্ত নগরবাসী হঠাৎ কিছুটা থমকে যায়। (বিস্তারিত আসছে) নগরীর বিভিন্ন স্থান থেকে একাধিক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে ভূমিকম্পের মাত্রা জানতে চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইল, সুনামগঞ্জ, সিলেট, নীলফামারি ও পঞ্চগড় প্রতিনিধি কম্পনের বিষয় নিশ্চিত করেছেন। তবে ঢাকায় আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি নিশ্চিত হতে আধ ঘণ্টার মতো সময় লাগবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিকেএস/এজে/এমএসবি/এসএইচ/১৬২৪ ঘ.