২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের জোড়পুলে ঈদের দিন সোমবার সকালে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় পড়লে দুইজন নিহত হয়েছে। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি লোহার পানির ট্যাংকের সঙ্গে ধাক্কা মারলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 08:13 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

সাভার, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের জোড়পুলে ঈদের দিন সোমবার সকালে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় পড়লে দুইজন নিহত হয়েছে। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি লোহার পানির ট্যাংকের সঙ্গে ধাক্কা মারলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। নিহতরা হচ্ছেন মাইক্রোবাস চালক সজল (২৭) ও গাড়িটির মালিক কবীর হোসেন (২৮)। সজলের বাড়ি বরিশালে ও কবীরের বাড়ি সাভারের জামগড়া এলাকায়। এই দুর্ঘটনায় মাইক্রোবাসের আরেক যাত্রী রাজন আহত হয়। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মেট্রো-চ-১৩-২৭৮৯ নাম্বারের মাইক্রোবাসটি ঢাকা যাওয়ার সময় সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার শিকার হয়। পুলিশ দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/১৪১২ঘ.