২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শুভেচ্ছা

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আলাদা আলাদা বাণীতে দেশবাসীসহ মুসলিম উম্মার প্রতি ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আলাদা আলাদা বাণীতে দেশবাসীসহ মুসলিম উম্মার প্রতি ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। শনিবার তারা এই শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি তার বাণীতে ঈদুল ফিতরে সবার জন্য কল্যাণ কামনা করে বলেন, "রমজানের সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির পর পর ঈদুল ফিতর মানবজাতির জন্য বয়ে আনে এক অনাবিল, আনন্দ ও খুশির বারতা। "এদিন ধনী-গরিব নির্বিশেষে সবাই সকল প্রকার ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হয়ে ঐক্য ও স