ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের তিনটি ব্লকের খনিজ অনুসন্ধানে দুটি বিদেশি কোম্পানির সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি (পিএসসি) করার প্রক্রিয়া স্থগিতের শর্তে সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শনিবার জাতীয় কমিটির এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
এতে কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "সংসদীয় কমিটি সংবাদপত্রের মাধ্যমে আলোচনার কথা বলেছে। তারা এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও আহ্বান জানায়নি এবং কোনও দিনক্ষণও ঠিক করেনি।"
তিনি অভিযোগ করে বলেন, "সরকার একদিকে আমাদের সঙ্গে আলোচনার কথা বলছে। আবার অন্যদিকে চুক্তির বিষয়টি তড়িঘড়ি করে সম্পন্ন করার জন্য ওই দুই কোম্পানিকে তাড়া দিচ্ছে।"
"এ অবস্থায় আমাদের নিয়ে আলোচনায় বসার বিষয়টি শুধুই প্রতারণা", বলেন তিনি।
গত ২৪ আগস্ট অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি তাল্লো ও কনোকো ফিলিপসকে সমুদ্রবক্ষের ৫, ১০ ও ১১ নম্বর ব্ল
bdnews24