২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 11:17 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

পটুয়াখালী, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকরা এই কর্মসূচি পালন করেন। জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান শওকত সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি নির্মল কুমার রক্ষিত, জাসদ নেতা হাবিবুর রহমান শওকত প্রমুখ। গত ৯ সেপ্টেম্বর গলাচিপায় সরকারদলীয় সাংসদের সমর্থকদের হাতে ৮ সাংবাদিক নির্যাতিত হন। পরে সাংবাদিকদের নামে চারটি মিথ্যা মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১৫ ঘ.