সৈয়দ নাহাস পাশা, লন্ডন থেকে
লন্ডন, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোয়াইন ফ্লু মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে ২৩ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য সরকার।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার এ ঘোষণা দিয়েছেন।
প্রতিশ্রুত এ অর্থ যুক্তরাজ্যের অভ্যন্তরে সরবরাহ করা এইচ১এন১ প্রতিষেধকের ১০ শতাংশের সমতুল্য। পাশাপাশি তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) জন্য এই প্রতিষেধকের প্রাপ্তি নিশ্চিত করবে।
এর ফলে দরিদ্রততম দেশগুলোকে এইচ১এন১ প্রতিষেধক সরবরাহ এবং সোয়াইন ফ্লু মহামারী মোকাবেলায় অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতিসংঘকে সক্ষম করে তুলবে।
এইচ১এন১ ভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ এবং রেডক্রসকে ৭৯ লাখ পাউন্ড দিয়েছে যুক্তরাজ্য।
মন্ত্রী আলেক্সান্ডার স
bdnews24