২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দু'ভাইয়ের থেকে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামের সাগরিকা গরুর বাজারে লন্ডন প্রবাসী এক ব্যবসায়ী ও তার ভাইয়ের কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাগরিকা গরুর বাজারে লন্ডন প্রবাসী এক ব্যবসায়ী ও তার ভাইয়ের কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার শিকার কাজী আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকেল চারটার দিকে তিনি ও তার লন্ডন প্রবাসী ভাই কাজী আবুল হোসেন নগরীর সাগরিকা গরুর বাজারে গরু কিনতে যান। তিনি অভিযোগ করেন, গরু দেখার পর পছন্দ না হওয়ায় ফিরে যেতে চাইলে বিক্রেতারা তাদের সঙ্গে হট্টগোল শুরু করে। কথাকাটাকাটির এক পর্যায়ে হঠাৎ করে ৮-১০ জন ব্যক্তি তাদের দুই ভাইয়ের কাছ থেকে দুই লাখ করে চার লাখ টাকা ছিনিয়ে নেন। পরে এ ঘটনা বাজার পরিচালনাকারীদের জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি বলে জানান তাহের। পাহাড়তলী থানার উপ-পরিদর্শক বিপ্লব কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এসএইচ/২২০০ ঘ.