জামালপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে শুক্রবার সকালে যাত্রবাহী একটি বাস খাদে পড়ে ১৫ জন আহত হয়েছেন।
জেলার ভাটারা-মাদারগঞ্জ সড়কের জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন মাদারগঞ্জের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল লতিফ (৪০), নলছের গ্রামের নওশের (২০) এবং বালিজুড়ি গ্রামের আবুল হোসেন (৬৫)।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে মাদারগঞ্জগামী রাজিব সার্ভিসের বাসটি জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
আহত লতিফকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং হোসেনকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৭০০ ঘ.
bdnews24