চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- আরাফাত হোসেন (৩৫) ও উজ্জল সিনহা (২৫)। তাদের কাছ থেকে র্যাব ১০ পুরিয়া হেরোইন ও ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদক কেনাবেচার সময় চান্দগাঁও ভূমি অফিসের সামনে থেকে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা নগরীর বিভিন্ন স্থানে নিয়মিত মাদকদ্রব্য বিক্রির কথা স্বীকার করেছে বলে তিনি জানান।
এ ব্যাপারে চান্দগাঁও থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24