২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাক ও বস্ত্র খাতেও আর্থিক প্রণোদনা দেওয়া হবে: মুহিত

বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রভাব কাটিয়ে উঠতে তৈরি পোশাক শিল্প এবং বস্ত্র খাতকেও আর্থিক প্রণোদনা দেবে সরকার। মন্দার প্রভাব মোকাবেলায় সরকার গঠিত টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এর প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এ জন্য এ দুই খাতের প্রতিনিধিদের নিয়ে শিগগির একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। (আরো তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 03:07 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রভাব কাটিয়ে উঠতে তৈরি পোশাক শিল্প এবং বস্ত্র খাতকেও আর্থিক প্রণোদনা দেবে সরকার। মন্দার প্রভাব মোকাবেলায় সরকার গঠিত টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এর প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এ জন্য এ দুই খাতের প্রতিনিধিদের নিয়ে শিগগির একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। (আরো তথ্যসহ ২) এর আগে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্র সন্ধ্যায় টাস্কফোর্সের বৈঠক হয়। অর্থমন্ত্রী বলেন, "কমিটি আগামী অক্টোবর মাসের মধ্যে প্রতিবেদন দেবে। তার ভিত্তিতেই গত এপ্রিলে ঘোষিত প্রণোদনা প্যাকেজের ধারাবাহিকতায় তৈরি পোশাক ও বস্ত্র খাতে আর্থিক সহায়তা দেওয়া হবে।" আগামী ডিসেম্বর পর্যন্ত এ প্যাকেজ চলবে বলে তিনি জানান। ঘোষিত প্রণোদনা প্যাকেজে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প খাতকে আর্থিক সহায়তা না দেওয়ায় অসন্তষ্ট হয়েছিল এ শিল্প খাতের মালিকদের প্রধান দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। প্যাকেজ ঘোষণার সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তৈরি পোশাক খাত তখন পর্যন্ত অন্য খাতের তুলনায় কম ক্ষতিগ্রস্ত ছিল। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরও বলেন, "মন্দার প্রভাব মোকাবেলায় এপ্রিলে আমরা যখন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলাম, তখন তাকে 'মহামন্দা' বলে আখ্যায়িত করেছিলাম। কিন্তু বিশ্বব্যাপী অবস্থার উন্নতি হয়েছে। "আমরাও উপলব্ধি করছি, আমাদের ওপর খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না। এ কারণেই আমরা (সরকার) এখন একে 'মহামন্দা না বলে 'মন্দা' বলছি।" তিনি জানান, টাস্কফোর্সের বৈঠকে তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রতিনিধিরা পরিসংখ্যান দিয়ে বলেছেন, মন্দায় তাদের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এজন্য তাদের প্রণোদনা (আর্থিক সহায়তা) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কি পরিমাণ এবং কীভাবে এ সহায়তা দেওয়া হবে তা নির্ধারণে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কয়েক দিনের মধ্যে এটি গঠন করা হবে। কমিটি আগামী অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেবে এবং তার সুপারিশের আলোকে এ দুই খাতে প্রণোদনা সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান। অর্থমন্ত্রী বলেন, "প্রণোদনা প্যাকেজ একটি চলমান প্রক্রিয়া। এর আওতায় ক্ষতিগ্রস্ত খাতগুলোকে আর্থিক ও নীতিগত সহায়তা দেওয়া হবে। যেসব খাতে সহায়তার প্রয়োজন নেই সেগুলোকে এ প্যাকেজের আওতায় সহায়তা দেওয়া হবে না।" সরকার গত ১৮ মার্চ বিরোধী দল, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে অর্থমন্ত্রীকে আহবায়ক করে ২৭ সদস্যের উচ্চপর্যায়ের এই টাস্কফোর্স গঠন করে। ২৪ মার্চ টাস্কফোর্সের প্রথম বৈঠক হয়। ওই বৈঠকের সুপারিশের আলোকেই ১৯ এপ্রিল সরকার ৩৪২৪ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এরপর বুধবারের আগে পর্যন্ত টাস্কফোর্সের আর কোনও বৈঠক হয়নি। চলতি ২০০৯-১০ অর্থবছরের বাজেটে বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। স