ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী মারা গেছেন।
এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ৮/১০টি যানবাহন ভাংচুর করে।
পুলিশের গুলশান অঞ্চলের উপ-কমিশনার হাফিজ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত পৌনে নয়টার দিকে রাস্তা পার হওয়ার সময় উত্তরাগামী একটি মিনিবাসের সঙ্গে ধাক্কা লেগে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
"আরও একজন গুরুতর আহত হয়েছেন। ড্রাইভারসহ বাসটিকে আটক করা হয়েছে। এ সময় জনতা কয়েকটি গাড়ি ভাংচুর করলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"
ঘটনাস্থল থেকে পুলিশের ভ্রাম্যমাণ পরিদর্শক দিলীপ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আহতের অবস্থা গুরুতর হওয়ায় তার নাম জানা যায়নি। তাকে কাছের মেট্রোপলিটন হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এসএইচ/২৩০২ ঘ.
bdnews24