ফারুক ইকবাল
চট্টগ্রাম ব্যুরো প্রধান
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চলতি মৌসুমে চট্টগ্রামে চায়ের টানা ২০টি আন্তর্জাতিক নিলামে কোন বিদেশী ক্রেতা অংশ নেয় নি। বাংলাদেশের চা রপ্তানীর ক্ষেত্রে একে এক ধরণের অশনি সংকেত বলে মনে করা হচ্ছে।
উচ্চমূল্যের কারণেই আপাতত বিদেশী ক্রেতারা চা কেনা থেকে বিরত রয়েছেন বলে নিলামকারীরা জানালেও আর্ন্তজাতিক নিলাম বাজার পরিস্থিতি এ বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন জাগতেই পারে।
চলতি মৌসুমের এ পর্যন্ত চা রপ্তানীর পরিমাণ অনুল্লেখ্য। মার্চে শুরু হওয়া মৌসুমে এ পর্যন্ত মাত্র ২ থেকে আড়াই লাখ কেজি চা রপ্তানী হয়েছে বলে জানা গেছে। ২০০৭-০৮ সালে প্রায় ৬ দশমিক ২ মিলিয়ন কেজি চা বিদেশে রপ্তানী হয়। মৌসুমের বাকি সময়ে আরো কয়েক মিলিয়ন কেজি রপ্তানি হলেও মোটের ওপর তা আগের চেয়ে কম থাকবে বলেই মনে করা হচ্ছে।
নিলামকারীদের অভিমত, দামের কারণে বিদেশী ক্রেতারা বাংলাদেশের চা কেনা থেকে বিরত রয়েছেন। বাজার স্থিতিশীল হলে আবার তারা আগ্রহী হবে।
কিন্তু চট্টগ্রামে চায়ের আর্ন্তজাতিক নিলাম বাজারের গত কিছুদিনের পরিস্থিতি এ বক্তব্যকে সমর্থন করে না। বরং বাংলাদেশের চায়ের টানা ২০টি নিলামে বিদেশী ক্রেতাদের অনুপস্থিতিতে ফুটে উঠেছে রপ্তানীর এক বিবর্ণ চিত্র।
এ ব্যাপারে বুধবার বাংলাদেশ চা বোর্ডের উপ-পরিচালক (পরিকল্পনা) হাজী মোজাফ্ফর আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'আমাদের এসব নিয়ে কিছু বলা নিষেধ।'
চা ব্যবসায়ী ও নিলামকারীরা জানান, চলতি মৌসুমে গত ৮ সেপ্টেম্বর পর্যন্তচট্টগ্রামে অনুষ্ঠিত চায়ের ২০টি আন্তর্জাতিক নিলামের একটিতেও কোন বিদেশী ক্রেতা বা তাদের প্রতিনিধিরা অংশ নেন নি। নিলামের সব চা স্থানীয় ক্রেতারাই প্রতিযোগিতামূলক দরে কিনে নিচ্ছেন।
তারা বলেন, দেশীয় বাজারে চায়ের চাহিদা গত দশ বছরে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু সে অনুযায়ী দেশে চা বাগানের স
bdnews24