২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্গা মূর্তিতে আগুন

চট্টগ্রামের বোয়ালখালীতে সোমবার ভোরে দুর্বৃত্তরা নির্মীয়মাণ একটি দুর্গা মূর্তি পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রামের বোয়ালখালীতে সোমবার ভোরে দুর্বৃত্তরা নির্মীয়মাণ একটি দুর্গা মূর্তি পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার ভোর রাতের দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামের শক্তি সংঘ সার্বজনীন পূজা কমিটির নির্মীয়মাণ দুর্গা মূর্তির কাঠামোতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।" এতে মূর্তির বেশিরভাগ স্থান পুড়ে যায় বলে তিনি জানান। পূজা কমিটিতে দুটি পক্ষ রয়েছে দাবি করে ওসি বলেন, "নিজেদের কোন্দলের কারণে না দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।" পূজা কমিটির একটি পক্ষ থেকে এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসএইচ/২২০৩ ঘ.