২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তেল-গ্যাস রক্ষা কমিটির ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন

চট্টগ্রামে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি দেশের স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি দেশের স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সোমবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কমিটির চট্টগ্রাম শাখার প্রায় দু'শত নেতা-কর্মী জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। পরে এক সমাবেশে নেতারা জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি স্বচ্ছতার ভিত্তিতে করার আহবান জানান। তারা তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া ইজারা বাতিলের দাবি জানান। জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওকালে কমিটির নেতা-কর্মীরা কড়া পুলিশি পাহাড়ায় বিক্ষোভ করলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর আগে সকাল সাড়ে নয়টার পর থেকে এ কমিটির নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলসহ তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। ঘেরাও শেষে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম শাখার সমন্বয়ক মানস নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় কমিটির চট্টগ্রাম শাখার নেতারা বলেন, কোন গোপন চুক্তি এ দেশের জনগণ মেনে নেবে না। এতে আরও বক্তৃতা করেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শাহ আলম, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি মৃণাল চৌধুরী, গণসংহতি চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমী, বিপ্লবী ওয়াকার্স পার্টির অমৃত বড়