২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরের দুই সদস্য ঢাকা মেডিকেলে ভর্তি

বিডিআর হাসপাতালে চিকিৎসাধীন দুই জওয়ানকে সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুজন হচ্ছেন রিয়াজুল ইসলাম (২২) ও আরাফাত রহমান (২৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 01:16 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিডিআর হাসপাতালে চিকিৎসাধীন দুই জওয়ানকে সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুজন হচ্ছেন রিয়াজুল ইসলাম (২২) ও আরাফাত রহমান (২৪)। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক সায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে বিডিআর হাসপাতাল থেকে খবর পাওয়ার পর সেখান থেকে পা ফোলা অবস্থায় দুজনকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কি কারণে তাদের পা ফোলা সে ব্যাপারে তিনি জানেননা বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচ/১৯৩০ ঘ.