ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর সংবাদপত্রে ছুটি থাকবে।
এজন্য ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর সংবাদপত্র প্রকাশিত হবে না।
সোমবার নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ২২ সেপ্টেম্বর যদি ঈদুল ফিতর উদযাপিত হয়, সেক্ষেত্রে ২৪ সেপ্টেম্বরও সংবাদপত্র প্রকাশিত হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এসএইচ/১৮৫২ ঘ.
bdnews24