ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার উপায় রেখে সোমবার জাতীয় সংসদে ইউনিয়ন পরিষদ বিল-২০০৯ উত্থাপন করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি উত্থাপন করেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জারি করা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশের সঙ্গে বিলটির হুবহু মিল রয়েছে।
আগামী সাত দিনের মধ্যে পর্যালোচনা করে প্রতিবেদন পাঠানোর জন্য বিলটি স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত এ আইন অনুযায়ী, সরকারের আদেশ মানতে ব্যর্থ হলে নির্বাচিত যেকোনো ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরখাস্ত করতে পারবে সরকার।
বিলের ১৮ নং ধারা অনুযায়ী, নির্বাচিত ইউনিয়ন পরিষদের অনুপ
bdnews24