২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বোর্ডে এইচএসসির সাত শিক্ষার্থীর ফল পরিবর্তন

সিলেট শিক্ষাবোর্ডের ২০০৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তররপত্র পুনঃনিরীক্ষণে সাত শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

সিলেট, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট শিক্ষাবোর্ডের ২০০৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তররপত্র পুনঃনিরীক্ষণে সাত শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। রোববার বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বোর্ডে এবার পাস করা পরীক্ষার্থীদের মধ্যে ৬৭৬ জন উত্তরপত্র পুনঃ নিরীক্ষণের আবেদন করেন। ফল পরিবর্তন হয়েছে ৫০০১৩০, ১০০৮০৫, ১০১১১২, ১০১১৩৪, ৫০১৫৯৬, ১০৩২৯৬, ৫০২৪৫৫ রোল নম্বরধারী শিক্ষার্থীর। এর মধ্যে ৫০০১৩০ রোল নম্বরধারী শিক্ষার্থীর ফল জিপিএ ৩.২০ থেকে জিপিএ ৩.৪০, ১০০৮০৫ এর ৪.৫০ থেকে ৪.৭০, ১০১১১২ এর ৪.৪০ থেকে ৪.৬০, ১০১১৩৪ এর ৩.৮০ থেকে ৩.৯০, ৫০১৫৯৬ এর ৩.২০ থেকে ৩.৪০ এবং ৫০২৪৫৫ এর ৩.৫০ থেকে ৩.৭০ হয়েছে। এ ছাড়া ১০৩২৯৬ রোল নম্বরধারী শিক্ষার্থী আগের ফলে অকৃতকার্য হলেও এখন জিপিএ ২.২০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। মনির উদ্দিন আরও জানান, পরিবর্তিত ফলাফল সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ এবং আবেদনকারী শিক্ষার্থী বরাবর ডাকযোগে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৪ ঘ.