ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের গ্যাস ব্লক ইজারা দেওয়ার বিষয়টি সরকারের পক্ষ থেকে পরিষ্কার না করার বিষয়টি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আকবর আলি খান।
রোববার হোটেল শেরাটনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রাস্তায় হরতাল করার চেয়ে সরকারের সঙ্গে আলোচনা করা বেশি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
তেল-গ্যাস অনুসন্ধানে সাগরের তিনটি ব্লক বিদেশি কোম্পানিকে বরাদ্দের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি এবং ওই সিদ্ধান্তের বিরুদ্ধে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে সোমবার রাজধানীতে অর্ধদিবস হরতাল ডেকেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গত ২ সেপ্টেম্বর পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলায় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ কমপক্ষে ২৩ জন আহত হয়।
আকবর আলি বলেন, "যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা নিয়ে সরকার তার বক্তব্য সুস্পষ্টভাবে জাতির কাছে বা পার্লামেন্টে উপস্থাপন করেনি।
"সরকারের উচিত যারা হরতাল করছে তাদেরকে বাংলাদেশ টেলিভিশনে বিতর্কে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া। রাস্তায় হরতাল করার দরকার নেই। সে বিতর্ক শুনলেই দেশের মানুষ বুঝতে পারবেন কে সঠিক বক্তব্য দিচ্ছেন, কেন দিচ্ছেন।"
তিনি বলেন, "এখানে একটি ব্যাপার হচ্ছে, জাতীয় কমিটি একটি বক্তব্য দিচ্ছে। কিন্তু সরকার তা অগ্রাহ্য করছে। এছাড়া গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি নিয়ে সরকার পার্লামেন্টে আলোচনা করছে না, বক্তব্য দিচ্ছে না জনসম্মুখে।
"চাইলে সরকার আজও টিভিতে জাতির সামনে বিতর্কে বসতে পারে। দুই ঘণ্টার নোটিশেও সরকারের পক্ষে তা সম্ভব।
"হরতাল হচ্ছে জনগণকে জানানোর জন্য। আমি আশা করি, সে ব্যবস্থা করলে তারা হরতাল করবে না।"
বিষয়টিকে জনগণের সামনে নিয়ে আসার জন্য হরতালই একমাত্র উপায় নয় বলে মন্তব্য করেন আকবর আলি।
সরকারের চুক্তি করার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "যেসব প্রশ্ন উঠেছে সেগুলো নিয়ে জাতীয় বিতর্ক হওয়ার অবকাশ রয়েছে এবং তা হওয়া উচিত পার্লামেন্টে।
"দুর্ভাগ্যবশত এটা পার্লামেন্টেও উত্থাপিত হয় নাই, সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে সুস্পষ্ট কোনও বক্তব্য দেওয়া হয় নাই। এটা দেওয়া জরুরি।"
সাগরের গ্যাস ব্লক বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী প্রতিশ্র"তি ভাঙছেন কি না
bdnews24