ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেবল সোমবারের হরতাল কর্মসূচিই নয়, জাতীয় স্বার্থ বিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে কমসূচির প্রতি বিএনপি নৈতিক সমর্থন দেবে বলে জানিয়েছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
রোববার জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক আলোচনা সভায় একই সঙ্গে তিনি বলেছেন, "ট্রানজিটের সুবিধা দিয়ে আগরতলায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে সেখান থেকে বিদ্যুৎ আনা হলে সেরকম সমঝোতা বাংলাদেশের মানুষের কাছে অলীক বিষয়।
"এরকম বিনিময় দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।"
দেলোয়ার বলেন, "সমুদ্রের তেল-গ্যাস সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে আওয়ামী লীগ সর্বনাশা পথে এগুচ্ছে।
"ওই সিদ্ধান্তের প্রতিবাদে দেওয়া কর্মসূচিতে আমরা নৈতিক সমর্থন দেওয়ায় সরকারের কোন কোন মন্ত্রীর আঁতে ঘা লেগেছে। তারা বলছেন, আমাদের উস্কানিতে হরতাল হচ্ছে। জাতীয় স্বার্থবিরোধী যে কোনো কর্মসূচিতে বিএনপির নৈতিক সমর্থন আছে, ভবিষ্যতেও থাকবে।''
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সোমবার ঢাকায় অর্ধদিবস হরতাল আহবান করেছে।
বিএনপি ওই হরতালে নৈতিক সর্মথন দিয়েছে।
নয়া পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে মওলানা ভাসানী মিলনায়তনে খালেদা জিয়া-তারেক রহমান-আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভা হয়।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সা
bdnews24